নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন | শাইখ প্রফেসর মোখতার আহমাদ | Ummah Reminder

"নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন"

পরিবর্তনের একটি রোডম্যাপ আমাদের সামনে থাকলে আমরা খুব সহজেই নিজেকে পরিবর্তন করতে পারি।

নিম্নের টাস্কগুলো টানা ২১দিন ফলো করার মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন ইন শা আল্লাহ। (এরপর অবশ্যই কন্টিনিউ করবেন)।

এটি যেকোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে পড়ার টেবিল, নামাজ ঘর কিংবা প্রতিনিয়ত দৃষ্টিগোচর হয় এমন স্থানে লাগিয়ে রাখুন। আর একটু একটু করে নিজেকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যান। নিচে এর ডাউনলোড লিংক দেওয়া আছে।

নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন
Image Courtesy: Unsplash.com

◈ টাস্কঃ ১

ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।

সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।

আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।

একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।

.

◈ টাস্কঃ ২

৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।

সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।

.

◈ টাস্কঃ ৩

হারাম বর্জন করুন।

গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।

হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।

.

◈ টাস্কঃ ৪

গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।

মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?

এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।

বেশি বেশি ইস্তিগফার পড়ুন।

.

◈ টাস্কঃ ৫

আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।

কিছু সময় একা থাকুন।

বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।

নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।

এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

.

◈ টাস্কঃ ৬

৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।

সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।

কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।

কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!

.

◈ টাস্কঃ ৭

মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।

কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।

.

◈ টাস্কঃ ৮

ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।

.

◈ টাস্কঃ ৯

প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।

মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।

.

◈ টাস্কঃ ১০

প্রতিদিন ১০০ বার করে

১. সুবহানাল্লাহ

২. আলহামদুলিল্লাহ

৩. আল্লাহু আকবার

৪. লা-ইলাহা ইল্লাল্লাহ

৫. আস্তাগফিরুল্লাহ

৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী

৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।

আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।

.

◈ টাস্কঃ ১১

এইবার নতুন কিছু শুরু হোক।

এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।

তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।

দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।

আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।

.

◈ টাস্কঃ ১২

প্রতিদিন সকালে একবার

বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।

.

◈ টাস্কঃ ১৩

যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।

আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।


– শাইখ প্রফেসর মোখতার আহমাদ


নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করার ১৩ টি টাস্ক তিনটি ফরমেট দেওয়া আছে এখানে। এখান থেকে ডাউনলোড করে জীবন পরিবর্তনে কাজে লাগান। আর যারা এটা লিখেছেন এবং বানিয়েছেন তাদের জন্য অবশ্যই দোয়া করবেন।

►গুগল ড্রাইভ ডাউনলোড লিংক: Click Here To Download

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Post a Comment

*** সম্মানিত BlogSeba পাঠকরা!

আপনি আমাদের আলোচনায় জড়িত থাকতে পেরে আমরা আনন্দিত। প্রত্যেকের জন্য একটি সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার জন্য, আমরা নিম্নলিখিত নির্দেশিকাগুলির সাথে আপনার সহযোগিতার অনুরোধ করছি:

১. গোপনীয়তা রক্ষা: অনুগ্রহ করে আপনার মন্তব্যে

সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়ানো: ঘৃণাত্মক বক্তৃতা বা

আপত্তিজনক ভাষার প্রতি আমরা শূন্য-সহনশীলতার নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. পছন্দের ভাষা: ইংরেজি বা বাংলা'তে নির্দ্বিধায়

নিজেকে প্রকাশ করুন। এই দুটি ভাষা আমাদের পরিষ্কার এবং সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. বৈচিত্র্যকে সম্মান: একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ

গড়ে তোলার জন্য, আমরা দয়া করে অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন।

মনে রাঙাবেন আপনার মতামতগুলি মূল্যবান এ

পূর্ববর্তী পোস্ট পরবর্তী পোস্ট