থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ 'র কিছু কথা | Ummah Reminder

প্রিয় ভাই,
সেদিন রাত বারোটায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশে 'টাকা' ওড়াচ্ছিলে; বরং পোড়াচ্ছিলে, ঠিক তখন হয়তো তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোন বনি আদম একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল!

তোমার ওড়ানো ফানুস দেখে ফুটপাতের অসহায় মাকে ক্ষুধাকাতর শিশু জিজ্ঞেস করেছে আকাশে কিসের আগুন, মা?

Image Courtesy: Pexels.com



তুমি স্বাধীন মানুষ। আনন্দ-উল্লাস করতেই পারো। তাই বলে কোন অর্জন বা যৌক্তিক উপলক্ষ ছাড়াই আকাশে 'টাকা' পোড়াবে? নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ হয়, তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো? আমাকে উত্তর দিতে হবে না। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখো প্লিজ।

জীবন একটাই। সেটাকে হেঁয়ালিপনায় নষ্ট না করে এসো সুন্দরের পথে, কল্যাণের পথে। রবের কাছে একদিন দাড়িয়ে হিসাব দিতে হবে জীবনের প্রতিটি ছোট বড় কাজের। জীবনে এত মূল্যহীন বস্তু নয় যে, জীবনের মূল্যবান মুহূর্তগুলো তুচ্ছাতিতুচ্ছ বরং অনর্থক কাজে নষ্ট করবে।

–শায়খ আহমাদুল্লাহ
~(ফেসবুক থেকে সংগৃহীত)

Post a Comment

*** সম্মানিত BlogSeba পাঠকরা!

আপনি আমাদের আলোচনায় জড়িত থাকতে পেরে আমরা আনন্দিত। প্রত্যেকের জন্য একটি সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার জন্য, আমরা নিম্নলিখিত নির্দেশিকাগুলির সাথে আপনার সহযোগিতার অনুরোধ করছি:

১. গোপনীয়তা রক্ষা: অনুগ্রহ করে আপনার মন্তব্যে

সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়ানো: ঘৃণাত্মক বক্তৃতা বা

আপত্তিজনক ভাষার প্রতি আমরা শূন্য-সহনশীলতার নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. পছন্দের ভাষা: ইংরেজি বা বাংলা'তে নির্দ্বিধায়

নিজেকে প্রকাশ করুন। এই দুটি ভাষা আমাদের পরিষ্কার এবং সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. বৈচিত্র্যকে সম্মান: একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ

গড়ে তোলার জন্য, আমরা দয়া করে অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন।

মনে রাঙাবেন আপনার মতামতগুলি মূল্যবান এ

পূর্ববর্তী পোস্ট পরবর্তী পোস্ট